
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ২:৩৩ পি.এম
বিএডিসির চেয়ারম্যান হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান রুহুল আমিন

তিনি গত ২ অক্টোবর চেয়ারম্যান পদে যোগদান করেন।
রুহুল আমিন বিসিএস প্রশাসন ক্যাডারের ১১ তম ব্যাচের সদস্য হিসেবে ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন। বিএডিসিতে যোগদানের আগে তিনি সততা ও দক্ষতার সাথে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
মো. রুহুল আমিন খান ১৯৬৬ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মো. রুহুল আমিন খান সকলের কাছে দোয়া কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution