
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৬, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৬, ৫:৫৪ পি.এম
রাজারহাটে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ছাত্রদল

পরীক্ষার পঞ্চম দিন(১১জুলাই) সকালে ৯টায় রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ পরীক্ষাকেন্দ্রে আগত দেড়শতাধিক পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যালাইন, বিশুদ্ধ পানি,কলম, তথ্য সহায়তা, কোড ফাইল, স্কেল, পেন্সিল বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝেও পানি বিতরণ করা হয়। ছাত্রদলের এ ব্যতিক্রমী উদ্যোগকে পরীক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব: মোঃ মিজানুর রহমান সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক মোঃ মোন্নাফ সৌরভ, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি জেসিডি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, সাংগঠনিক সম্পাদক মোঃ রেদওয়ান খান, লিমন, আকরামুল ও কুইক প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution