
রংপুরের পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামি পীরগঞ্জ উপজেলা আমির মিজানুর রহমান এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদে পরিণত করতে হলে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পরিকল্পিত পরিবার গঠনে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা বলেন, একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়তে পরিকল্পিত পরিবার গঠনের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের অবদানের মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution