
রংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার ৫৬ জন এতিম শিশুর মাঝে দ্বিতীয় ধাপের খাদ্য-সামগ্রী, হাইজিন প্যাক, পোশাক ও জুতা বিতরণ করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। গতকাল মিঠাপুকুর উপজেলার খোড়াগাছের কবোনগা বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’র প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ শাহিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এতিম শিশুদের জীবনে অপরিহার্য অবদান রাখছে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ এতিম বাচ্চা ও তাদের পরিবারের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করতে ভূমিকা রাখবে।
বিতরণ অনুষ্ঠানে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের রংপুরের বিভাগীয় কো-অর্ডিনেটর শামীম রায়হানসহ অন্যান্য কর্মকর্তা, উপকারভোগী সদস্য ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এতিম শিশুরা বছরে ৪ বার খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, শিক্ষা সফর, হাইজিন প্যাক এবং দুইবার নতুন পোশাক পেয়ে থাকে।
এই কার্যক্রমের আওতায় দাতা সংস্থা মা ইন্টারন্যাশনালের সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারাদেশে প্রায় ৪০০ এতিম শিশুকে সহায়তা প্রদান করে আসছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution