
রংপুর প্রেসক্লাব এরিয়ার গুপ্তপাড়া রাস্তার উপড়ে ধুলাবালি মিশে যাওয়া বাসি পচা খাবার বিক্রি হচ্ছে, দেখছেনা কর্তৃপক্ষ। রাস্তা দখল করে বাসি পচা খাবার চা-পান সিগারেট বিক্রি করছে অসাধু দোকানিরা। এতে পথচারী যানবাহন চলাচলের কঠিন বিঘ্ন ঘটছে।
যদি কোনো রিক্সা ও অটোরিক্সা যাত্রী নামানোর সময় দাঁড়ায় ওই দোকানদাররা তাদেরকে দূর-দূর করে তাড়িয়ে দেয়, এর ফলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় প্রায় সময়। এসব মুখরোচক বাসি, পচা খিচুড়ি, পেঁয়াজি, বেগুনি, চাসহ অন্যান্য খাবার খেয়ে মরণব্যাধি রোগ গ্যাস্ট্রিক, আলচার ও ক্যান্সারের মত রোগে আক্রান্ত হচ্ছে ভাসমান মানুষ।
গ্রাম থেকে আসা শ্রমিক ও জনসাধারণ পেটের খিদেয় তা না বুঝে প্রতিনিয়ত খেয়ে আক্রান্ত হ”েছ এসব রোগে। দেখার কেউ নেই। এ রাস্তা দিয়ে কোনো সভ্য মানুষ যাতায়াত করলে দেখা যায় যে, স্কুল-কলেজগামী ছেলেমেয়ে যাতায়াতের সময় তাদেরকে বিভিন্ন রকমের উত্ত্যক্ত করা হয়। এছাড়াও একটি অটো বা রিক্সা যাতায়াতের সময় আরেকটি রিক্সা বা অটো বিপরীত দিক থেকে সহজে যেতে পারে না।
দীর্ঘক্ষন অপেক্ষা করতে হয়। ফলে দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকে। যানজট, বাসিপঁচা খাবার বিক্রি বন্ধ ও রাস্তার উপর থেকে দোকানপাটের বিষয়ে প্রয়োজনীয় ব্যয়¯’া নেওয়ার জন্য রংপুর সিটি কর্পোরেশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution