এক সংবাদ সম্মেলনে লাজারো বলেছেন, অং সান সু চির সম্পর্কে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে আমার যতটুকু মনে পড়ে; তিনি বলেছেন, সু চি সুস্থ আছেন। সু চি তার একজন আত্মীয়, একজন বোনের মতো এবং সে কারণেই তারা তার যত্ন নেবেন বলেও জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী।
• ব্যর্থ শান্তি প্রচেষ্টা
দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম ১১ সদস্যের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) শীর্ষ কূটনীতিকরা মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সশরীরে বৈঠকে মিলিত হয়েছেন। দেশটিতে চলমান গৃহযুদ্ধ অবসানে ব্যর্থ হওয়া পাঁচ বছরের পুরোনো একটি শান্তি উদ্যোগকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে রোববার ওই বৈঠকের আয়োজন করা হয়।
চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত এক নির্বাচনের পর গত এপ্রিল থেকে দেশটি নামমাত্র বেসামরিক সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং এখন দেশটির প্রেসিডেন্ট এবং তিনি আসিয়ানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।
তবে সু চিকে বর্তমানে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি। এর আগে বিস্তারিত তথ্য না জানিয়ে লাজারো বলেছিলেন, সু চিকে একটি নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকিউ বলেছেন, ব্যাংককে রোববারের অনানুষ্ঠানিক বৈঠক চলাকালীন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চির বর্তমান অবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তিন মং সোয়ে।
সু চির প্রতি মিয়ানমারের সম্মানসূচক সম্বোধন ব্যবহার করে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান ব্যক্ত করে বলেছি, আসিয়ানের বিশেষ দূতকে যদি অং সান সু চির সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়, তাহলে সেটি আরও ভালো হবে; যাতে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন তা আমরা যাচাই করতে পারি।
সূত্র: রয়টার্স।

