
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৫:৪৯ পি.এম
ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে গাছের চারা,গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজি এবং সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ফসলের আবাদও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানের মাঝে এসব কৃষি প্রনোদনা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ।
বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল,উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার দশ ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ ।
উল্লেখ্য উপজেলার দশ ইউনিয়নের ১৪১০ জন কৃষকের মাঝে ৫টি করে গাছের চারা, বিভিন্ন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution