
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৬:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:৫৯ পি.এম
বোচাগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনে আহত সদস্যবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution