

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের কৃষক সুলতানের বাড়ী থেকে স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।
এসময় আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, ওসি আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ প্রমুখ।
উল্লেখ্য, প্রত্যেক উপজেলার একটি ইউনিয়নের ৩টি ওয়ার্ডে (১টি ব্লক) প্রাথমিক ভাবে কৃষি স্মার্ট কার্ড তৈরির জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব ইউনিয়নে কৃষি স্মার্ট কার্ড তৈরি করা হবে। কৃষকদের সকল প্রকার সেবা নিশ্চিত করতে সরকারে ঘোষণা অনুযায়ী কৃষি স্মার্ট কার্ড তৈরির কাজ শুরু করা হয়েছে। এখানে ছোটবড় সকল কৃষক, বর্গাচাষী স্মার্ট কার্ড করতে পারবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution