
“ফাটল সৃষ্টি করবেন না। তাহলে বেহুলা-লক্ষ্মীন্দরদের মতো ওই ফাটল দিয়ে সাপ ঢুকে সর্বনাশ করতে পারে।” সামাজিক সম্প্রীতি, ঐক্য ও বিভেদ এড়ানোর আহ্বান জানিয়ে এ কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলার হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে বৃক্ষরোপণ (৫ বছরে ২৫ কোটি) কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কৃষকদের পাশে থেকে সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে বলেও তিনি উলে¬খ করেন। তিনি আরও বলেন, সমাজে বিভেদ, হিংসা বা অশান্তি সুযোগ সৃষ্টি করা যাবে না। ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে সর্বমোট ১৩শ জনের মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে ১৯০ জন কৃষকের মাঝে খুঁটিসহ কৃষি অফিস কর্তৃক ৫টি বিসমিল¬াহ নার্সারি কর্তৃক ১টি সহ মোট ৬টি করে গাছের চারা এবং ১ বস্তা করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, কৃষি অফিসার রফিকুজ্জামান, সার্কেল এএসপি আনম নিয়ামত উল¬াহ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এর আগে মন্ত্রী পৌরসভার ১ নং ওয়ার্ডের চাম্পাতলী রাস্তা উদ্বোধন, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প কর্তৃক ২৭৭ জন শিশুর মাঝে চার্জার ফ্যান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। শেষে শ্রেষ্ঠ নার্সারি হিসেবে বিসমিল¬াহ নার্সারির স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে ক্রেস্ট প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution