
নীলফামারীতে উপজেলা পর্যায়ে জামায়াত কর্মপরিষদ সদস্যদের নিয়ে দুদিন ব্যাপী শিক্ষাশিবির শেষ হয়েছে। জেলা শহরের আল হেলালস্থ জেলা জামায়াত কার্যালয়ে এই শিক্ষা শিবির শুরু হয় গত বৃহস্পতিবার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সাবেক এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোড়ে বিএনপি’র কর্তৃত্ববাদী মানসিকতা সৃষ্টি হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৫ কোটি মানুষ হ্যাঁ ভোটে সমর্থন দিলেও বিএনপি গণভোটকে উপেক্ষা করছে। সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution