

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নসিমন ভট্টাচার্য উল্টে চালকের মৃত্যু হয়েছে। মৃত চালকের নাম আকবর আলী (৫৫)। তিনি পেশায় নসিমন চালক। শনিবার (২৫ জুলাই) বিকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আকবর আলী শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা। এঘটনায় অপর একজন আহত হয়েছেন।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। সড়কের খানাখন্দের কারণে তেতুলতলা এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এতে চালক আকবর আলী নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, নসিমন সড়কের নিচে পড়ে গেলে চালক চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় মুক্তি (৫৮) নামের আরেকজন আহত হয়েছেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। খোজখবর নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution