
রংপুরের পীরগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের আজগর আলীর পুকুর থেকে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
জানাগেছে, উপজেলার কুমেদপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পাশের জমি চাষের সময় দুর্গন্ধ ছড়ালে পুকুর পাড়ে গিয়ে কুচুরী পানার উপরে অর্ধগলিত পা দেখতে পায় স্থানীয়রা। কাছে গিয়ে বস্তার ভেতর থেকে দুর্গন্ধ পেলে পরে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা পুকুর থেকে তুললে তার ভেতর থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। নিহতের নাম নার্গিস বেগম (৩৫) তিনি মরারপাড়া গ্রামের লতারপাড়ার রাসেল মিয়ার স্ত্রী। পেশায় দুজনে ভিক্ষাবৃতি করে জীবিকা নির্বাহ্ করত।
স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, কয়েক দিন আগে অন্য কোথাও তাকে হত্যার পর পরিচয় গোপন করতে লাশটি বস্তাবন্দি করে নির্জন পুকুরে ফেলে দেওয়া হয়েছে। লাশটি গলে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ শনাক্ত করা সম্ভব হয়নি।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রাসেল রানা, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ‘‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution