
গাইবান্ধার সুন্দরগঞ্জে আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গনে এই সংবর্ধনার দেয়া হয়।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান, বিশেষ অতিথি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল মাজেদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের মেধা, অধ্যবসায় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের এমন অর্জন অন্যদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।
বিদ্যালয় সুত্রে জানা যায়- ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল গত ১২ জুলাই প্রকাশিত হয়। এই পরীক্ষায় প্রথমবার এই বিদ্যালয়ের মোট ৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১৮ জন ট্যালেন ও সাধারণ ২৩ জন মোট ৩১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্ত এলাকার ৩১ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেন ওই আসনের সংসদ সদস্য।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, গণমাধ্যম কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক রেজাউল করিম আহাদ ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution