
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৯:৫৯ পি.এম
গাইবান্ধায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার এবং জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এসব অনুষ্ঠিত হয়।
প্রথমে গাইবান্ধা পৌর পার্ক শহীদ মিনার চত্বর সমাবেশে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে ও জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব সৈয়দ রোকনুজ্জামানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর জননেতা মো. আব্দুল করিম এমপি, জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত গাইবান্ধা পৌরসভা মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি জনাব মো. ফাহিম মন্ডল, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব নুরুন্নবী প্রধান ও জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।
এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution