
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা এলাকায় পাওয়ার ট্রলিতে গাছের গুড়ি ওঠানোর সময় গুড়ির নিচে চাপা পড়ে আখের আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আখেরুল ইসলাম উপজেলার কাবিলপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পাওয়ার ট্রলির হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের গুঁড়ি পাওয়ার ট্রলিতে ওঠানোর সময় হঠাৎ গুঁড়ির নিচে চাপা পড়েন আখের আলী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হোসেন সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। তারা ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution