‘ভিজি দিয়ো না’সহ সবগুলো গানের কথা লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং নির্মাতা আহসান ইমাম। সুর-সংগীতে শান শায়েক। বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ঝিলিক, শান শায়েক ও পিন্টু ঘোষ।
এ প্রসঙ্গে গীতিকবি ও নির্মাতা আহসান ইমাম বলেল, “অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ, মান অভিমান, স্মৃতি, প্রকৃতি সব তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ অ্যালবামের গানগুলোর কথা, সুরে আর চিত্রায়নে। এ দেশের বর্ষা আর প্রকৃতি যেন চিত্রশিল্পীর চিত্রপট। আর সেটাই ধরার চেষ্টা করা হয়েছে ‘বাদলা স্মৃতি’ অ্যালবামে।”

