

নতুন এই বিভাগের লক্ষ্য ১৯ থেকে ২৩ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের আরও সুসংগঠিতভাবে গড়ে তোলা, যাতে বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলের পথে তাদের উত্তরণ আরও সহজ হয়। আগে অনূর্ধ্ব-১৯ দল থেকে অনেক ক্রিকেটার সরাসরি এইচপি দলে সুযোগ পেতেন। এখন সেই দুই ধাপের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে অনূর্ধ্ব-২৩ ইউনিট।
গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত এই বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও কোচ নাভিদ নেওয়াজ। তার সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস, বাপ্পী এবং জয় সাহা।
এরপর অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবেন। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্সে। বর্তমানে মিরপুরে চলমান ক্যাম্পে ২০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এই প্রস্তুতি ক্যাম্প থেকেই সিরিজের জন্য দল গড়ে তোলা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution