

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি হাটএলাকায় অবস্থিত ওবায়দুল ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন জবাইখানা ও মাংস বিক্রয় স্থাপনা পরিচালনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই জবাইখানা ও মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করছে বলে প্রমাণিত হয়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৯(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৪(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সহকারি কমিশনার ভূমি সামিউর রহমান ও প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন রনজিনা বেগম, সেনেটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল লতিফ এবং রাজারহাট থানা পুলিশের সদস্যরা।
অভিযান শেষে নিবাহী ম্যাজিস্ট্রেট সমিউর রহমান সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আইনানুগ লাইসেন্স গ্রহণ করে স্বাস্থ্যসম্মত পরিবেশে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution