
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ১২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ১০:৫৫ পি.এম
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বেইলিব্রীজ বাজার সামাজিক কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলী বিএসসি , সহ সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোছাব্বের হোসেন, সদস্য সচিব মোছাব্বের হোসেন কোয়েল এবং শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুজ্জামানসহ দলীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির আওতায় শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এই বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে।
পরে নেতাকর্মীরা কবরস্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পুরো কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution