

জয়তী জানান, ‘রাম লীলা’ সিনেমার প্রস্তুতি পর্বে বনশালির টিমের পক্ষ থেকে দীপিকাকে চরিত্রের জন্য প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। সেই সময় দীপিকার জড়তা কাটিয়ে চরিত্রের সঙ্গে একাত্ম করতে একটি ভিন্নধর্মী অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তিনি।
এ বিষয়ে জয়তী বলেন, ‘আমি ওকে বলেছিলাম, আজ তোমার কাজ হলো বারান্দায় দাঁড়িয়ে প্রাণ খুলে গালিগালাজ করা। নিচে কে আছে, সেটা ভাববে না। এমনভাবে চিৎকার করবে, যেন সত্যিই কাউকে উদ্দেশ্য করে বলছ।’
তিনি বলেন, ‘ও বারান্দার দরজা খুলেই শুরু করে দিল। আমি যেখানে থামতে বলেছিলাম, সেখানেও থামেনি। এমন কিছু গালিগালাজ বলল, যা আমি আগে কখনো শুনিনি। আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম।’
জয়তীর মতে, তখন দীপিকা এরই মধ্যে প্রতিষ্ঠিত তারকা। তারপরও প্রকাশ্য জায়গায় দাঁড়িয়ে এমন একটি অনুশীলন করতে তার মধ্যে কোনো দ্বিধা বা সংকোচ ছিল না। কে দেখছে বা কে কী ভাবছে, তা না ভেবে চরিত্রকে বাস্তব করে তুলতেই মনোযোগী ছিলেন তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution