
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৯:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৩:৩৫ পি.এম
নবাবগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণে কর্মশালা

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে কমিউনিটি সহযোগীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে ‘কমিউনিটি সহযোগী নির্বাচন, সহায়তা ও লিংকেজ স্থাপন বিষয়ক দিনব্যাপি কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদের প্রশিক্ষণ হলরুমে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় ‘সমান আওয়াজ’ নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাতিজা খাতুনসহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় যুব প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক প্রতিনিধি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, অংশগ্রহণ নিশ্চিতকরণ, কমিউনিটি সহযোগী নির্বাচন, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সঙ্গে লিংকেজ স্থাপনের বিষয়ে আলোচনা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution