
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ৭:০৯ পি.এম
কিশোরগঞ্জে চাড়ালকাটা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের পরের দিন চাড়ালকাটা নদী থেকে তাহিবুল ইসলাম(৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বেলতলি নামক এলাকায় চাড়ালকাটা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক নিতাই ইউনিয়নের নিতাই কাচারী পাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়রা জানান সকালে চাড়ালকাটা নদীর পানিতে তাহিবুলের উপুড় হয়ে থাকা মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাঝ নদী থেকে মরদেহটি কিনারায় নিয়ে এসে চিত করলে স্থানীয়রা তার পরিচয় সনাক্ত করে পরিবারকে খবর দেয়।
খবর পেয়ে নিহতের মা তহমিনা বেগম দাবি করে বলেন,আমার ছেলে কিছুটা মানসিক রুগি ছিল সে হোটেল শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন।বুধবার সকালে তহিবুল বাড়ি থেকে বের হয়ে আসেন।
কিন্তু সেদিন আর বাড়ি ফেরেননি।অনেক জায়গায় খোঁজাখুঁজিও করেছি কিন্তু কোন সন্ধান পাওয়া যায় নাই আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে এসে ছেলের মরদেহ সনাক্ত করি তবে কিভাবে কি হইল জানিনা।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution