
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ৮:৩৭ পি.এম
গঙ্গাচড়া মডেল সরকরি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রংপুরের গঙ্গাচড়ায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মোছা: জেসমিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মোঃ চাঁদ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মোঃ নায়েবুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু মোঃ আলেমুল বাসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর এবং ৪নং গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান (দুলু)।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃতিক বিভিন্ন বিষয় পরিবেশিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় উপজেলার মাধ্যমিক শিক্ষার প্রাণ কেন্দ্র হিসেবে পরিগনিত । উপজেলার একমাত্র সরকারি বিদ্যালয় হিসেবে নিশ্চয়ই শিক্ষার প্রতিটি বিষয়ে গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয় সেই ঐতিহ্যকে লালন করার পাশাপাশি ধারাবাহিকতা অব্যাহত রাখতে সদা সচেষ্ট থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution