
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৬:৫৩ পি.এম
কিশোরগঞ্জে পৃথকস্থানে সাপের কামড়ে শিশুসহ ২ জনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে পৃথকস্থানে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে মনসা দেবী পূজা অনুষ্ঠানে মনসা গানের আসর বসে সেসময় সাপ নিয়ে দর্শকদের খেলা দেখানো অবস্থায় স্থানীয় বিজয় রায়ের হাতে সাপ কামড় দেয়।
মাত্রাতিরক্ত ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে শিশু লুনা। মধ্যরাতে তার ডান হাতে সাপ কামড় দিলে তীব্র ব্যথা অনুভব করে। অবস্থা আশংকা জনক মনে হওয়ায় স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত ওসি আব্দুর গফুর বলেন, বিষয়টি অবগত হয়েছি। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution