

ভিডিওতে ইবরার টিপুকে নিজের জনপ্রিয় গান ‘আমি সবকিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারব না’ গাইতে দেখা যায়। দীর্ঘ বিরতির পর তার কণ্ঠে গান শুনে স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত-শ্রোতারা।
দ্বিতীয় অস্ত্রোপচারের পর সবচেয়ে বড় সমস্যার মুখে পড়েন এই শিল্পী। প্রায় হারিয়ে ফেলেছিলেন কণ্ঠস্বর। স্বাভাবিকভাবে কথা বলাও কঠিন হয়ে পড়েছিল। ফলে গান গাওয়া তো দূরের কথা, স্বাভাবিক কথাবার্তাও চালিয়ে যাওয়া তার জন্য কষ্টকর হয়ে উঠেছিল।
ইবরার টিপু বলেন, ‘প্রায় দুই বছর পর গান গাইতে পারলাম। দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর আমার কণ্ঠ প্রায় চলে গিয়েছিল, কথা বলতে পারতাম না। এখন অনেকটা ভালো আছি। আমার স্ত্রী বিন্দু কণার অনুরোধে আবার গাইলাম। আশা করছি আবার গাইতে পারব।’
নিজের সর্বশেষ চিকিৎসার খবরও জানিয়েছেন তিনি। ইবরার টিপু বলেন, ‘আগের চেয়ে অনেক ভালো আছি। সর্বশেষ ব্রেনে একটা সার্জারি হলো। রিপোর্ট ভালো এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এরপর থেকেই যুক্তরাষ্ট্রে চলছে তার দীর্ঘ চিকিৎসা। কেমোথেরাপির পাশাপাশি একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে কঠিন সময় পার করেছেন তিনি। চিকিৎসার এই দীর্ঘ সময়ে কণ্ঠ হারানোর মতো পরিস্থিতির মধ্যেও হাল ছাড়েননি ইবরার টিপু।
এখন আবার গান গাইতে পারায় আশাবাদী হয়ে উঠেছেন তিনি। হারমোনিয়াম বাজিয়ে নিজের গান পরিবেশনের ভিডিওটিও ভক্তদের মধ্যে নতুন করে আনন্দের সঞ্চার করেছে।
ইবরার টিপু আরও জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরতে চান তিনি। দীর্ঘদিন ধরে পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে দেখা করার অপেক্ষায় এই শিল্পী। দেশে ফিরে প্রিয়জন ও সংগীতাঙ্গনের সহকর্মীদের সঙ্গে সময় কাটাতে চান তিনি।
দেশে ফেরার বিষয়ে ইবরার টিপু বলেন, ‘পুরোপুরি সুস্থ হলেই দেশে আসব আমি। সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য।’
ক্যানসারের মতো কঠিন অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আবারও গানে ফিরতে পারার বিষয়টি ইবরার টিপুর জন্য যেমন স্বস্তির, তেমনি তার ভক্তদের জন্যও আনন্দের। সর্বশেষ অস্ত্রোপচারের রিপোর্ট ভালো আসা এবং কণ্ঠে আবার গান ফেরায় এখন পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন এই শিল্পী।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution