
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটাতে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের লক্ষে এক উদ্বুদ্ধকরণ সেমিনারের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৩০জন খামারীকে নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
গতকাল বুধবার রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে দুইদিন ব্যাপী সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার পাশা খান,সহকারী পরিচালক জুলফিকার আলী,রাণীশংকৈল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও লাল মোহাম্মদ,ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার মনিরুজ্জামান,বায়োগ্যাস উপ-সহকারী প্রকৌশলী ফারহানা ইয়াসমিন কমিউনিটি সুপারভাইজার ফারুক হোসেন,আলতাফুর রহমান সেমিনারে বক্তারা পরিবেশ রক্ষায় ঐতিহ্যগত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বায়োগ্যাস ব্যবহারের নানাবিধ সুবিধা তুলে ধরেন।
বিশেষ করে গবাদি পশুর বর্জ্য ও মুরগীর বৃষ্ঠা ও গৃহস্থালির পচনশীল ময়লা ব্যবহার করে কীভাবে স্বল্প খরচে বাসাবাড়িতে রান্নার গ্যাস ও উচ্চমানের জৈব সার উৎপাদন করা সম্ভব,সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution