
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ৭:০২ পি.এম
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদার মৃত্যু, আহত নাতনী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইউনুছ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছর বয়সী নাতনী সিনহা আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মৃত ছপরুদ্দিনের ছেলে ইউনুছ আলী বাড়ির পেছনের একটি খালে মাছ ধরার জন্য সেচপাম্পের সাহায্যে পানি নিষ্কাশন করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার তার পায়ে জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হন।
এ সময় পাশে থাকা তার তিন বছর বয়সী নাতনী সিনহাও আহত হয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ইউনুছ আলী মারা যান।
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution