
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা ডাকবাংলো চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution