তার কথায়, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা যে কতটা স্পষ্ট হয়ে উঠছে, তা দিনে দিনে দৃশ্যমান।’ প্রতিবাদ জানিয়ে নিজের পোস্টে ভাবনা আরও লেখেন, ‘সব দোষ মেয়েদের। মেয়েরা সুপারস্টার হবে অবশ্যই কোন পুরুষের হাত ধরে, মেয়েরা একা কিছুই পারবে না এই মনোভাব থেকে বের হয়ে আসেন। জানি পারবেন না, অনেকদিনের অভ্যাস তো।’
শেষে বলেন, ‘একজন নারী সব পারে, আপনাদের বলতে কষ্ট হয়। কারণ মেয়েদের বশ করতে ভালো লাগে সবার। আমরা অভিনয় করবো, ব্যাবসা করবো, চাকরি করবো, ছবি আঁকবো, গান গাইবো, লেখালেখি করবো, মা হবো, প্রেমিকা হবো। সব করবো। আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন।’

