
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ৭:৫৯ পি.এম
পল্লীশ্রীর আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়েছে।নেটজ বাংলাদেশ ও বিএমজেডের আর্থিক সহায়তায় এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ডোমার উপজেলার পাঙ্গা মটুক পুর ইউনিয়নের পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে এই রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সামসুদ্দিন। বিচারক হিসেবে ছিলেন,বিদ্যালয়টির শিক্ষক আব্দুস সালাম, রবিউল ইসলাম, তইবুল ইসলাম, পল্লীশ্রীর অগ্রযাত্রার প্রকল্প ম্যানেজার মকিম চৌধুরী।অনুষ্ঠান পরিচালনা করেন, ওই বিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম।
বৃক্ষ রোপনই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার একমাত্র পথ বিষয়ের বিতর্ক প্রতিযোগীতায় পক্ষে অংশ গ্রহন করেন ৭ম শ্রেনীর ফারিহা আক্তার, ৯ম শ্রেনীর সালমা আক্তার,আফসানা মিমি ও প্রতিপক্ষ হিসেবে অংশ নেন ৭ম শ্রেনীর হুমায়রা রহমান হ্যাপি, ৯ম শ্রেনীর শারমিন আক্তার,আঞ্জুমান আক্তার আরজু।
রচনার বিষয় ছিলো-সবুজ বাংলাদেশ বিনির্মানে সামাজিক বনায়ন, সমাজে নারীর ভূমিকা, জলবায়ু সুরক্ষায় নাগরিকের দ্বায়িত্ব ও কর্তব্য, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে প্রভাব ও ফলাফল,পরিবর্তনশীল জলবায়ু ও মানব স্বাস্থের প্রভাব।অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরনে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও পল্লীশ্রীর অগ্রযাত্রা প্রকল্পের এডভোকেসী ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দিকা আশা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution