
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ১১:০৬ পি.এম
কাউনিয়ায় নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের নতুন সাইনবোর্ড উত্তোলন

রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের নতুন সাইনবোর্ড উত্তোলন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে কবরস্থান প্রাঙ্গণে সাইনবোর্ড উত্তোলন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের নবগঠিত কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন বসুনিয়া, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বাদল বসুনিয়া, কোষাধ্যক্ষ মো. মশিয়ার রহমান বসুনিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় তিস্তার ভাঙনে নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে তিস্তার গতিপথ পরিবর্তনের কারণে ওই এলাকায় আবারও ৩৬ শতাংশ জমি জেগে ওঠে। পরে বসুনিয়া গোষ্ঠীর উদ্যোগে জমিটির সীমানা নির্ধারণ করে পুনরায় কবরস্থান হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় নতুন প্রজন্মের সন্তানদের সঙ্গে নিয়ে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কবরস্থানের নতুন সাইনবোর্ড উত্তোলন করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, কবরস্থানের সংস্কার, সৌন্দর্যবর্ধন ও পবিত্রতা রক্ষায় তারা সম্মিলিতভাবে কাজ করতে চান। এ জন্য তারা সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution