
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৬, ১১:৩৯ পি.এম
পীরগঞ্জে শহিদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার উদ্বোধন করেন – ড. হোসেন জিল্লুর

তত্ত্বাধায়ক সরকারের সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা এবং পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে জ্ঞানচর্চায় সম্পৃক্ত করতে হবে। প্রত্যন্ত এলাকায় পাঠাগার গড়ে উঠলে শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বাড়বে এবং একটি সচেতন প্রজন্ম তৈরি হবে।
৩০ শে আগষ্ট রোববার দুপুরে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে পাঠাগারটির উদ্বোধন কালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদের নাম ও তঁার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তঁার স্মৃতি ধরে রেখে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন এর সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে তিনি পাঠাগারে বই উপহার দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution