
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ৩:৩৮ পি.এম
বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

তিন দিনের উত্তরঞ্চল সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সফরের শুরুতে ভোরে তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা ঘুরে দেখেন। এরপর তিনি বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং সেখানে কিছু সময় কাটিয়ে সেলফিও তোলেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন এবং তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান।
বাংলাবান্ধা সফর শেষে মার্কিন রাষ্ট্রদূতের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শনের কথা রয়েছে। দিনশেষে তিনি সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেবেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution