গতকাল মঙ্গলবার পূর্ব নির্ধারিত সফরসুচি অনুযায়ী মার্কিন রাষ্ট্রদূত সৈয়দপুর রেলওয়ে কারখানা চত্বরে এসে পৌঁছলে কারখানারটির বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সেখানে কারখানার কার্যব্যবস্থাপক (ডাবøুএম) মো. মমতাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মার্কিন রাষ্ট্রদূত রেলওয়ে কারখানায় ক্যারেজ শর্পে রাখা স্মৃতিময় ব্রিটেনের দ্বিতীয় রাণী এলিজাবেথের ভারতবর্ষ ভ্রমন করা ঐতিহাসিক রেলওয়ে প্রেসিডেন্ট সেলুন, রেলওয়ে কারখানার বিভিন্ন শপ, রেলওয়ে কারখানা যাদুঘরসহ ব্রিটিশদের নির্মিত বিভিন্ন স্থাপনা ও দর্শনীয় পরিদর্শন করেন।
পরে তিনি রেলওয়ে কারখানা চত্বরে একটি গাছের চারা রোপন করেন। এরপর রাষ্ট্রদূত সৈয়দপুর রেলওয়ে কারখানার সম্মেলন কক্ষে কিছু সময় অবস্থান নিয়ে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত¡াবধায়ক (ডিএস) শাহ্ সুফী নুর মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রেলওয়ে কারখানার পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বাংলাদেশ রেলওয়ের একটি রেপ্লিকা প্রদান করা হয়।
পরে তিনি (রাষ্ট্রদূত) শহরের সাহেবপাড়াস্থ ঐতিহাসিক খ্রিস্টানদের ক্যাথলিক গির্জা, ইসলামবাগ এলাকায় অবস্থিত খ্রিস্টান কবরস্থান ও তৎসংলগ্ন ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর চিনি মসজিদ পরিদর্শন করেন।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে দিনাজপুরের পার্বতীপুর থেকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান।
সেখানে তাকে স্বাগত জানান নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাব্বির হোসেন, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা প্রমুখ।
এ সময় মার্কিন রাষ্টদূতের সহধর্মিনী মিস ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্ল্যারিসা বেসনার্ড, আমেরিকান এম্বেসির কর্মকর্তা মো. সৈয়দ ফাওজুস সালেহীন, পলিটিক্যাল স্পেশালিস্ট মি. ফিরোজ আহমেদ তাঁর সফর সঙ্গী হিসেবে ছিলেন।
এদিকে, মার্কিন রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সৈয়দপুর রেলওয়ে স্টেশন, রেলওয়ে কারখানা এলাকাসমূহ।
পাবর্তীপুর থেকে ট্রেনযোগে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নেমে তাঁর উত্তরবঙ্গ সফরের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উত্তরবঙ্গের মানুষজন খুবই অতিথি পরায়ন। তাদের এমন উৎসাহে আমি অভিভূত।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়েতে আমার জীবনের প্রথম ভ্রমন সম্পন্ন করলাম। এটি একটি চমৎকার সফর ছিল। আমি ট্রেনে ভ্রমন করতে খুবই ভালোবাসি এবং বিশ্বের নানা দেশে আমি ট্রেনে ভ্রমন করেছি। রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র শুরু থেকেই বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে। তাই বাংলাদেশ রেলওয়ের সব ধরনের উন্নয়নে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানান তিনি।