
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৫৬ পি.এম
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলিতে র্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে বিশাল র্র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(২ সেপ্টেম্বর) বিকালে বাংলাহিলি চারমাথা মোড় থেকে উপজেলা বিএনপির পক্ষ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও চারমাথায় গিয়ে শেষ হয়। একই সময়ে পৌর বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয় থেকে আলাদা একটি র্যালি বের হয়।
পরে উপজেলা বিএনপির পক্ষ থেকে চারমাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা, দীর্ঘ ১৭ বছর আন্দোলন করে বিএনপির তৃনমুল নেতাকর্মিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আগলে রেখেছে। এবং নেতাকর্মীরা ছিলো বিদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে।
এই দল দীর্ঘ ১৭ টি বছর বিভিন্ন হামলা, মামলা খুন সব সহ্য করে আমাদের জিয়া পরিবারের প্রতিটা সদস্যকে ধ্বংস করতে চেয়েছিলো কিন্তু বেছে আছে শুধু তারেক রহমান। এই তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে বিএনপিকে সংঘঠিত করেছিল।তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution