
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ৫:০৮ পি.এম
বোচাগঞ্জে মুনিরা স্টার এলইডি লাইটের নতুন মোড়ক উন্মোচন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে মুনিরা স্টার এলইডি লাইটের নতুন মোড়ক উন্মোচন এবং ‘মুনিরা স্টার প্রতিনিধি ব্যানার ক্যাম্পেইন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সেতাবগঞ্জ হাসপাতাল রোডে অবস্থিত মাদরাসা উলুমুল হেরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুনিরা স্টার গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ শাহ্ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদ, বোচাগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মজিদ, মুনিরা স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল মোতালেব সিয়াম শাহ্, হাট মাধবপুর বাজার প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, মোজাতি বাজার প্রতিনিধি তাহের আলী, জগেশ্বর মোড় প্রতিনিধি শ্রী চন্দন চন্দ্র রায়, হাট রামপুর বাজার প্রতিনিধি গোপী দেবশর্মা এবং মুনিরা ইলেকট্রনিক্স প্রোডাক্টসের মার্কেটিং অফিসার তানজীদ হোসেন। এ ছাড়া মাদরাসা উলুমুল হেরার শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ একটি মহৎ ও কল্যাণকর উদ্যোগ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অক্সিজেনের চাহিদা পূরণে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুনিরা স্টারের এ উদ্যোগ দেশবাসীর জন্য ভালো কিছু উপহার দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution