

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নগদ টাকাসহ ৪ জুয়ারি কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মৃত আব্দুল খালেকের পূত্র মোঃ ময়নাল হক (৬৫) ,বজলার রহমানের পূত্র মোঃ মাসুম হোসেন (৪৪), মৃত আব্দুল করিমের পূত্র মোঃ গাজীউর রহমান(৪৭) ও সিরাজ উদ্দিনের পুত্র মোঃ নজরুল ইসলাম (৪১) । তারা সবাই উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বাজারের পিছনে সুপারি বাগানে দীর্ঘদিন থেকেই ৪/৫ টি জুয়ার আসর চলে আসছিলো।উপজেলার বিভিন্ন জায়গা থেকে জুয়াড়িরা এখানে সমবেত হতো জুয়া খেলতে। জুয়ার পাশাপাশি মাদক সেবনও করা হতো। এসব বিষয়ের উপর দীর্ঘ দিন থেকে নজরদারি চলমান ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে একদল পুলিশ জুয়া খেলার স্থানটি ঘিরে ফেলেন।
এসময় ০৪ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১১০০/- টাকা, ০৩ টি বাটন মোবাইল ফোন সহ আটক করে পুলিশ। পরিত্যক্ত নর্দমা যুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়। জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন জুয়া এবং মাদকের আসর গুলো একসাথে চলে। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution