
প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নবাবগঞ্জ কেন্দ্রিয় বিষ্ণু মন্দির সংলগ্ন নলশিসা নদীতে স্থানীয় সামাজিক সংগঠন নর্থ ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এনডিএ)’র উদ্যোগে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার পোনা মাছ অবমুক্ত করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ ইউনুছ আলী, ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ডাবলু, স্থানীয় ইউ,পি সদস্য আশরাফুল ইসলাম, এনডিএ’র সভাপতি আল আলিমুল রাজি, সদস্য সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। মোট ৪২ কেজি বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution