
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৩:৩৪ এ.এম
ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার

নীলফামারীর ডোমারে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ
শুক্রবার (১১ সেপ্টেম্বর ) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে। রুপা বেগম ছোট রাউতা কাজিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, ডোমারের ছোট রাউতা কাজীপাড়ায় অবস্থিত তার বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
স্থানীয়রা বলেন,তার বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা রয়েছে। আবার কোন মামলায় তার সাজা হয়েছে। তারপরও মাদক বিক্রি তিনি চালিয়ে যাচ্ছেন। তারজন্য এলাকার যুব সমাজ মাদকাসক্ত হয়ে পরেছে। পুলিশ ধরার পর আবার জেল থেকে বের হয়ে সে এ পেশায় জড়িয়ে পরে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো:হাবিবুল্লাহ মাদক সম্রাজ্ঞী রুপাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution