
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৭:৫৫ পি.এম
মিঠাপুকুরে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার

শনিবার (১২ সেপ্টেম্বর ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পুকুরপাড় থেকে গুলি ও কার্তুজ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে রয়েছে, শটগানের ৮ রাউন্ড সীসা কার্তুজ (লেড বল), শটগানের ৮ রাউন্ড রাবার কার্তুজ ও ১ রাউন্ড ৭.৬২ মি.মি. রাইফেলের তাজাগুলি।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) -এর একটি দল অভিযান চালিয়ে গুলি ও কার্তুজ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় মামলা হয়েছে।
সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে এমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution