
রংপুরের পীরগাছায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে হামিদুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন দাড়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদুল ইসলাম স্থানীয় আতিয়ার কসাইয়ের ছেলে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক ঘটনার সত্বতা নিশ্চিত করেছেন। প্রাথমিক আলামত ও আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution