
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৮:০৯ পি.এম
গঙ্গাচড়ায় সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বড়বিল মন্থনা ও মাঝাপাড়া এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জুন উপজেলার বড়বিল মাঝাপাড়া গ্রামের রায়হান কবির মুন্নার বাড়িতে পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, চাপাতি, লোহার রড ও বাঁশের লাঠি) নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা মুন্নার বাবা মশিউর রহমান, দাদা আব্দুর রহমান এবং দাদী মনিরা বেগমকে উপর্যোপরি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে রায়হান কবির মুন্না বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পৈশাচিক এই হামলার ঘটনার পরও সকল আসামিদের গ্রেপ্তার না হওয়ায় মামলা তুলে না নেয়ায় বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।
মানববন্ধনে উপস্থিত হয়ে মোজাহিদ, শিপন, হাফেজ নূরুল্লা, আব্দুর রউফ, পারুল এবং মতিউর বক্তব্যে বলেন, যদি দ্রুত আসামিদের আইনের আওতায় আনা না হয়, তবে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আরও কঠোর ও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution