
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৭:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৬:০৯ পি.এম
৩৩ মাস পর ভারতে কারামুক্ত তিন বাংলাদেশি দেশে ফিরলেন

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশি ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর দেশে ফিরেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
পরে সোনাহাট বিজিবি ক্যাম্প তাদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে। ফেরত আসা তিনজন হলেন, কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল, মুজাফফর হোসেন এবং মানিকগন্জের শারমিন আক্তার।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
ভূরুঙ্গামারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তিনজনের পরিবারের সদস্যদের অভিভাবকদের জিম্মায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution