সমাপণী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অবঃ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল আদিল এবং বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও সফল অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
এর আগে সমাপনী দিনে বাউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি বিভিন্ন ইভেন্ট ও আয়োজন পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন ইভেন্ট পরিদর্শন করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. রুবিনা আক্তার এবং আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ. কে. এম. নুরুল আমিন। তাঁরা কার্নিভালের বিভিন্ন প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।
কার্নিভালের বিভিন্ন আয়োজনে বাউস্টের পাশাপাশি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি), রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাচ কার্নিভাল ২.০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অবঃ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী, এমই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জনাব মাহমুদুল আদিল, বিভাগের শিক্ষকবৃন্দ এবং প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন, উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।