
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৫:১৬ পি.এম
ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশের চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা ১৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকার মোহাম্মদ ওয়াহেদ আলী (৪২) এবং লালমনিরহাট সদর উপজেলার তালুখুটামারা এলাকার মো. শহিদুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ফুলবাড়ীকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution