
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ২:০২ পি.এম
পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় তাঁর ছেলে হাসানুর রহমান (২২) অভিযুক্ত।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মাহাবুর হোসেনের সঙ্গে তাঁর ছেলে হাসানুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসানুর রহমান ছুরি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন। এতে মাহাবুর হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution