
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৮:৫৩ এ.এম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ‘চা শ্রমিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।শ্রমজীবী মানুষের অধিকার রক্ষাই আমাদের অঙ্গিকারএই স্লোগানকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তেঁতুলিয়ার আজিজ নগর এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মো. ইকবাল হোসাইন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল হাসেম বাদল।
কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ড. মো. জিয়াউল হক।
তেঁতুলিয়া ৩নং ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদীন,তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে স্থানীয় চা শ্রমিক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং চা শ্রমিকদের নায্য পাওনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution