জানা গেছে, মঙ্গলবার সকালে বুলবুল (৩৩) নামে এক যুবক বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (৫০ শয্যা হাসপাতাল) এসি’র তার চুরি করতে যায়। এসময় আনসার সদস্যরা তাকে আটক করে। সেখানে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিয়া নওরীন উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুলবুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানার আদেশ দেন।
দণ্ডাদেশের পর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী বুলবুলকে থানা হেফাজতে নেন। বুলবুল উপজেলার টাটকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, দণ্ডপ্রাপ্ত আসামীকে মঙ্গলবার দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।