
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৫:১৯ পি.এম
বোচাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

দিনাজপুরের বোচাগঞ্জে টেবিল ফ্যানের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মীর মুক্ত নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়নের চাপাইতোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মীর মুক্ত ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।
শিশুটির চাচা মেহেদী জানান, সকাল সাড়ে ৯টার দিকে মীর মুক্ত বাড়ির বারান্দায় খেলছিল। এ সময় বারান্দায় রাখা টেবিল ফ্যানের তারে অসাবধানতাবশত হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া বিনতি মেহবুব।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution